প্রধান সংবাদ
Northmail24 Team
২ জুন ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় কৃষকদের অংশ গ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষকদের উন্নয়ন ও অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস৷ সোমবার (২-জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ব্যাংক ও ইফাদের (IFAD) এর আর্থিক সহায়তায় এই কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আয়োজনে দিন ব্যাপি এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. আবু বক্কর সাইফুল ইসলাম। কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না৷
কংগ্রেসে উপজেলার ২৫টি পার্টনার ফিল্ড স্কুলের কৃষকসহ সাধারণ কৃষকরাও উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি ও পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং টেকসই কৃষি উদ্যোগ বিষয়ে আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারী কৃষকদের মতামত, চাহিদা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে অংশগ্রহণকারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত হন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের আরও সচেতন ও আত্মনির্ভরশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা, উত্তম কৃষি চর্চা সহ পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও জৈব বালাইনাশক কর্নার, গ্যাপ উৎপাদিত ফসল কর্ণার সহ গ্যাপ খামাড়ের মডেল পরিদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০