প্রধান সংবাদ
Northmail24 Team
২০ জুন ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বিকেলে (২০ জুন) নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে ৮টি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী খেলায় নীলফামারী পৌরসভা ফুটবল দল ডিমলা উপজেলা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে যার যাত্রা শুরু হলো।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।
টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। ২০জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩০ জুন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০ হাজার এবং রানার আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৩০হাজার টাকা।

তিনি বলেন, উৎসব মুখর এবং দর্শক মাতানোর জন্য প্রত্যেক দল জেলার বাহিরে থেকে দেশী ও বিদেশী মিলে ৩জন খেলোয়ার নিতে পারবে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে জেলা শহরের নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। এছাড়াও ছিলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর মাদক বিরোধী র‌্যালি। উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০