প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পুষ্টিহীনতা কমিয়ে ১০ শতাংশে আনার লক্ষ্যে দুই বছর ব্যাপী ক্যাম্পেইন

নীলফামারীতে আগামী দুই বছরের মধ্যে পুষ্টিহীনতার হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিস।

রবিবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুষ্টি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ।

সভায় জানানো হয়, ‘এনাফ ক্যাম্পেইন’-এর আওতায় সদর ও কিশোরগঞ্জ উপজেলার ৪০ হাজার পরিবারের কাছে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেওয়া হবে। এ কাজের জন্য ১০০ জন মাঠকর্মী নিয়োজিত থাকবেন। প্রসূতি মা, শিশু এবং শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সংস্থার অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম এবং টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ। তানজিমুল ইসলাম জানান, জেলার দুই উপজেলায় স্বাস্থ্য বার্তা ছড়িয়ে দিয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সুস্থতা, বুদ্ধিমত্তা ও সক্ষমতা গড়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০