প্রধান সংবাদ
ডিমলা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডিমলা উপজেলার একদম শেষ প্রান্তে কাঁটাতারের সীমানা ঘেষা পূর্বছাতনাই ইউনিয়নে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯-জুন) বিকালে ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে র‍্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিজিবি-৫১ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল সেলিম আল দীন্ এর দিক নির্দেশনায় বিজিবি থানারহাট ক্যাম্প এই সভার আয়োজন করে। সভায় জনসাধারণের মধ্যে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

পূর্বছাতনাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্বছাতনাই ইউনিয়ন আহবায়ক আব্দুল আল্ মামুন এর সভাপতিত্বে ও বিজিবি থানারহাট ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ ইমরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান।

এতে বক্তারা বলেন, আমাদের সমাজ আজ এক গভীর সংকটের মুখোমুখি তা হল মাদকের করাল গ্রাস। মাদকদ্রব্য শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, এমনকি একটি জাতিকেও অবক্ষয়ের দিকে ঢেলে দেয়। আমাদের তরুণ সমাজ, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা জানেন হয়তো মাদক কারবারিদের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে হলে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। সীমান্তের নিকটবর্তী বাসিন্দারা কোন ধরণের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ কোনো ধরণের মাদকের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। মাদকের সাথে কারো সম্পৃক্ততা রয়েছে জানলেই তা দ্রুত বিজিবি অথবা থানা পুলিশকে জানাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০