প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিলমারীতে শতবর্ষী কড়ই গাছে রহস্যজনক আগুন, জনমনেকৌতূহল

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে শতবর্ষী একটি কড়ই গাছের ভেতরে রহস্যজনকভাবে আগুন ধরে যাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের বাইরের অংশ স্বাভাবিক থাকলেও ভেতর থেকে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার কোনো নির্দিষ্ট উৎস চোখে পড়েনি। কেউ কেউ ধারণা করছেন, বজ্রপাত বা গ্যাস জমে থাকা থেকে এমনটি হতে পারে। আবার কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক বলেও মনে করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে গাছের গভীরে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, “গাছটি রেলওয়ের জমিতে রয়েছে। বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

ঘটনার পর আশপাশের গ্রাম থেকে বহু মানুষ গাছটি দেখতে ভিড় করছে। স্থানীয়রা কেউ বলছেন, গাছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, আবার অনেকে বলছেন—এটি আল্লাহর কুদরতি আগুন।

এক শিক্ষার্থী জানায়, “সকালে স্কুলে এসে শুনি গাছের ভেতরে আগুন জ্বলছে। পরে বন্ধুদের নিয়ে দেখতে আসি। এমন ঘটনা আগে কখনও দেখিনি।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০