প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে এম এস ডি এফ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অফিসের শুভ উদ্বোধন

এমএসডিএফ নীলফামারীর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন অফিসের শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিশেষ অতিথি জনাব সোহানা জামান, সহকারী অধ্যাপক(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) নীলফামারী সরকারি কলেজ নীলফামারী, জনাব সেফাউল জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক, জনাব নাঈম আক্তার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শায়লা পারভীন, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) নীলফামারী সরকারি কলেজ নীলফামারী, স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মারুফ খান, চেয়ারম্যান, এমএসডিএফ নীলফামারী, আরো বক্তব্য প্রদান করেন অর্থ-সম্পাদক জনাব রাব্বী ইসলাম আব্দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ শাওন ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবানী বর্মন সোমা। প্রধান অতিথি বলেন এখনো মানবতা বেঁচে আছে তা এমএসডিএফ না দেখলে বুঝা যাবে না, শিক্ষা ক্ষেত্রে বিনামূল্যে এভাবে ছাত্রছাত্রীদের সারা বছর টিউশন/কোচিং করানো এযুগে কল্পনা করা যায় না সেখানে এমএসডিএফ বিনামূল্যে সারা বছর দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষাদান করছেন। এমএসডিএফ এর উপরের অংশ ছোট দেখালেও এর গভীরতা অনেক বড়। বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান। সভাপতি মহোদয় বলেন এখানে শুধু শিক্ষাদান করা হয়না, শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার মধ্য দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। ধর্মীয় শিক্ষা, হাতের সুন্দর লেখা প্রশিক্ষন, বির্তক করা, সাহিত্য সংস্কৃতির চর্চা, বিজ্ঞান চর্চা ও স্কাউটিং করে রাষ্ট্রপ্রতি পদক অর্জনে করার মতো নজির রয়েছে এমএসডিএফ সংগঠনে। এমএসডিএফ এর চেয়ারম্যান বলেন, নীলফামারী সকল দরিদ্র ছাত্রছাত্রীদের এমএসডিএফ ফ্রি কোচিং এ পড়ালেখা করা সুযোগ রয়েছে, এমএসডিএফ এর বড় সফলতা হলো বর্তমানে ৭টি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তাই সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এমএসডিএফ এর চেয়ারম্যান জনাব মোঃ মারুফ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০