প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী জেলার ডোমার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মো: লিটন (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
আটক মো: লিটনের পিতা নুর ইসলাম। তিনি পঞ্চগড় জেলার বোদা থানাধীন বড় শশী ডাঙ্গাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার পোস্ট অফিস বগ্দুলঝোলা।

জানা গেছে, আটক মো: লিটন দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের এলাকায় মাদক কারবারের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি সে ডোমার এলাকায় মাদক কেনা-বেচা এবং মাদক সেবনকারীদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: লিটন স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে সে এই অপরাধ চালিয়ে আসছিল।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“মাদক কারবারিদের কোন ছাড় নেই। ডোমার থানা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো: লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে ডোমার থানার এই সফল অভিযানে এলাকাবাসী পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও মাদকবিরোধী কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০