প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধ
২৪ জুলাই ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দুই আইসক্রিম কারখানায় সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি আইসক্রিম তৈরির কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় ও ৪ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়।
আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন সহ সেনাবাহিনীর একটি টিম ও বোদা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জানা যায়, কারখানা দুইটিতে বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল। এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ ও কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০