প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৮ জুলাই ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেপাটাইটিস প্রতিরোধে নিরাপদ পানি ও চিকিৎসা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞের

হেপাটাইটিস একটি নীরব ঘাতক রোগ, যা বিশ্বজুড়েই জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশেও এই রোগের প্রকোপ বাড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, নিরাপদ পানি ও খাদ্য নিশ্চিত না করা গেলে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান বলেন, “হেপাটাইটিস একটি প্রাণঘাতী রোগ। বিশেষ করে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।”

তিনি আরও জানান, “এই রোগ মূলত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। তাই প্রতিরোধে সর্বাগ্রে প্রয়োজন নিরাপদ পানীয় জল ও খাদ্য নিশ্চিত করা। একইসঙ্গে সকল সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতাও অত্যন্ত জরুরি। জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়ানো, ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদার করা এবং সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করাই হতে পারে এই প্রাণঘাতী রোগ নির্মূলের মূল কৌশল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে প্রতিটি দেশের অংশগ্রহণ জরুরি। বাংলাদেশকেও এর বাইরে থাকা চলবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০