প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক আরও দুই

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন-এর নেতৃত্বে একটি চৌকস ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কয়েকজন। তবে ঘটনাস্থল থেকে মোঃ আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, সওদাগড় পাড়া, নীলফামারী—কে আটক করা হয়।

আটক বাশারের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামী মোছাঃ নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মোঃ সাদ্দাম হোসেন (৩০) দীর্ঘদিন ধরে হেরোইন ব্যবসা চালিয়ে আসছে এবং তারা নিয়মিতভাবে তাকে হেরোইন সরবরাহ করতো।

পরবর্তীতে পলাতক আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়নকক্ষে বালিশের নিচে লুকানো অবস্থায় আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL (মডেল-G301) এবং একটি benco (মডেল-E12) বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিন আসামীই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার আবুল বাশারের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন।

পলাতক নাছরিন আক্তারের বিরুদ্ধেও রয়েছে ২টি মামলা।

আর মোঃ সাদ্দাম হোসেনের নামে রয়েছে ৪টি মামলা।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৮, তারিখ-২৮/০৭/২০২৫)।

পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০