প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩১ জুলাই ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কা

দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি এখন প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের ভাষ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

বিভাগভিত্তিক সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাস:

🔸 ৩১ জুলাই:
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🔸 ১ আগস্ট:
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং বাকি বিভাগগুলোতেও বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

🔸 ২ আগস্ট:
দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

🔸 ৩ আগস্ট:
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। খুলনা ও বরিশালেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

🔸 ৪ আগস্ট:
সারা দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সতর্কতা ও পরামর্শ:
আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে সমুদ্রগামী নৌযান ও নদীবন্দর সংলগ্ন এলাকায় অবস্থানকারীদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় টানা শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আবারও সাফল্যের শীর্ষে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজয় দিবসকে ঘিরে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী পরিচ্ছন্নতা উদ্যোগ

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ।

শহিদ বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল।

আসন্ন আইপিএলে নিলামে ক্রিকেটাররা

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু।

১০

নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

১১

নীলফামারীতে জামায়াত- ইসলামীর দলীয় পোস্টার অপসারণ।

১২

জলঢাকায় বুড়ি তিস্তা খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

১৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক লাখ ছাড়াল

১৪

স্বপ্নে নবীজিকে (সা.) দেখার আমল নিয়ে আলেমদের ব্যাখ্যা

১৫

অস্ট্রেলিয়ার ঘোষণা: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তরুণদের নেতৃত্বে অলিভার পিক

১৬

দীর্ঘস্থায়ী চুলকানি শুধু অ্যালার্জি নয়, হতে পারে গুরুতর অসুখের সংকেত

১৭

মেসি-উন্মাদনায় ফেটে পড়ছে কলকাতা: ফুটবলের ‘ঈশ্বর’কে স্বাগত জানাতে প্রস্তুত সিটি অব জয়

১৮

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৪ ডিসেম্বর থেকে শুরু

১৯

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।

২০