প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ,নীরা
৪ অগাস্ট ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানি থেকেই ৯৮% প্লাস্টিক: জলবায়ু সংকটের নতুন শঙ্কা

বিশ্বে ব্যবহৃত প্লাস্টিকের প্রায় ৯৮ শতাংশই তৈরি হয় তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে। প্লাস্টিক উৎপাদনের ফলে প্রতি বছর নির্গত হয় প্রায় ২০০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড, যা রাশিয়ার বার্ষিক নিঃসরণের তুলনায়ও বেশি। এই তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে।

আন্তর্জাতিক চুক্তিতে বড় বাধা তেলনির্ভর দেশগুলো

জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে একটি আন্তর্জাতিক চুক্তির পরিকল্পনা চলছে। খুব শিগগিরই এ সংক্রান্ত ষষ্ঠ ও সম্ভবত চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে।
তবে এতে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবসহ কিছু তেলসমৃদ্ধ দেশ এবং প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট শক্তিশালী লবিগুলো। তারা চুক্তিতে প্লাস্টিক উৎপাদনের সীমা নির্ধারণের প্রস্তাবের বিরোধিতা করছে।
অন্যদিকে, ইতোমধ্যে ১০০টির বেশি দেশ এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা প্লাস্টিক উৎপাদনে কঠোর সীমা আরোপের দাবি জানাচ্ছে।

পুনর্ব্যবহার নয়, চাই উৎপাদন নিয়ন্ত্রণ

তেলনির্ভর দেশগুলো ও শিল্পপতিরা দাবি করছে, পুনর্ব্যবহার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে, উৎপাদন কমানোর প্রয়োজন নেই।
কিন্তু গবেষকরা বলছেন, অধিকাংশ প্লাস্টিক এমনভাবে তৈরি যে তা পুনর্ব্যবহারযোগ্য নয়। রাসায়নিকভাবে জটিল এসব উপাদান কাগজ বা অ্যালুমিনিয়ামের মতো সহজে পুনর্ব্যবহার করা সম্ভব নয়। তাই শুধু পুনর্ব্যবহার নয়, বরং উৎপাদনের ওপর নিয়ন্ত্রণই একমাত্র কার্যকর উপায়।

সস্তার মোড়কে ভয়াবহ ব্যয়

অনেকেই প্লাস্টিককে ‘সস্তা’ ও সহজলভ্য হিসেবে দেখলেও বাস্তবে এর পরোক্ষ ব্যয় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকে ব্যবহৃত কিছু ক্ষতিকর রাসায়নিক যেমন পিবিডিই, বিপিএ ও ডিইএইচপি ৩৮টি দেশে প্রতি বছর বিপুল পরিমাণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকির আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার।

নীতিনির্ধারকদের জন্য সতর্কবার্তা

এই গবেষণা একটি ধারাবাহিক বিশ্লেষণমূলক প্রতিবেদন শুরু করেছে, যার উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের জন্য তথ্যভিত্তিক দিকনির্দেশনা প্রদান। প্রতিবেদনের সহ-লেখক ও আইন বিশেষজ্ঞ মার্গারেট স্প্রিং বলেন, “এই বিশ্লেষণগুলো নিরপেক্ষ তথ্যসূত্র হিসেবে কাজ করবে এবং সরকারের সব স্তরে কার্যকর নীতিমালা তৈরিতে সহায়তা করবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০