প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
১০ অগাস্ট ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে গত ৭ ই আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্টীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজ।

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আয়োজিত এই মানববন্ধনে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি সিরাতুল মুস্তাকিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন— দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল তোবারক হোসেন হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া সহ বিভিন্ন সাংবাদিক সংগঠণের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ ও ছাত্রসমাজ।
পরে মানববন্ধন শেষে বিভিন্ন নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিন গুলোতে বিভিন্ন ভাবে হত্যায় নিহত সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ।

বার্তা প্রেরক
মোঃ নাহিদ সিদ্দিক বাপপী
০১৯০৬-৩৩৬৬২০
দেবীগঞ্জ, পঞ্চগড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০