প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি, মানিক
১১ অগাস্ট ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নীলফামারীর ডোমারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী। সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক জুলফিকার আলী ভুট্টু, আবু ফাত্তাহ কামাল পাখী, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, ইয়াসীন মোঃ সিথুন, রাশেদুল ইসলাম আপেল, আবরার হোসেন আলভী, শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখসহ বিভিন্ন সংবাদকর্মীগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত বটে। তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মোঃ মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন গণমাধ্যমকর্মীর।
#
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
০১৭১৭-৯৭৭১৯৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০