প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১২ অগাস্ট ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে বিনিয়োগকারী হ্রাস, সূচকে পতন – তবে মুলধনে সামান্য বৃদ্ধি

মূলধনে সামান্য বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাম্প্রতিক সময়ে লেনদেন কিছুটা বেড়েছে হলেও বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এক সদস্য জানান, সূচক নয়, লেনদেনই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “আমার হাউসে আগে ১৬ হাজার গ্রাহক ছিল, এখন তা নেমে এসেছে তিন হাজারে। প্রতিদিন প্রায় ১০০ জন বিনিয়োগকারী লেনদেনে অংশ নেন না। যারা রয়েছেন, তাদের অধিকাংশের কাছেই বিনিয়োগ করার মতো অর্থ নেই।”

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫,৯২৪ পয়েন্ট। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের ১০ আগস্ট তা নেমে এসেছে ৫,৩৫১ পয়েন্টে। অর্থাৎ, সূচক কমেছে ৫৭৩ পয়েন্ট বা প্রায় ৯.৬৭ শতাংশ।

তবে সূচক ও লেনদেন কমলেও বাজার মূলধনে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। ২০২৪ সালের ৮ আগস্ট ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা, যা ২০২৫ সালের ১০ আগস্ট দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৪০ কোটি ৮ লাখ টাকায়। এই সময়ে মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার ২৭ কোটি টাকা।

পুঁজিবাজারের এই চিত্র নিয়ে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি-র চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ মনে করেন, অতীতের দুর্নীতি ও অস্থিরতা কাটিয়ে বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বৃদ্ধির ফলে কিছু বিনিয়োগ সেখানেও চলে গেছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বিআরবি সিকিউরিটিজ-এর প্রধান নির্বাহী আলমগীর হোসেন জানান, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংঘাত, উচ্চ শুল্কারোপ এবং রাজনৈতিক অস্থিরতা দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবুও বর্তমানে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তবে সেটি কতদিন স্থায়ী হয় তা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০