প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৪ অগাস্ট ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিআরটিএর লাইসেন্স জট—বছরের পর বছর ভোগান্তি

ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও সরবরাহে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও বিলম্বের কারণে লাখো আবেদনকারীর ভোগান্তি বাড়ছে। বিআরটিএর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় ৩৩ লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স হাতে পেয়েছেন মাত্র ২৬ লাখ গ্রাহক। বাকি প্রায় ৭ লাখ আবেদন এখনও ঝুলে আছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী প্রতিদিন ৮ হাজার স্মার্ট কার্ড সরবরাহের কথা থাকলেও কার্ডের সংকটের কারণে একদিনও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে লাইসেন্স প্রিন্ট ও বিতরণ সম্ভব হয়নি।

ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু হয় ২০১১ সালে। প্রথমে প্রকল্পে ছিল টাইগার আইটি, পরবর্তীতে ২০১৮–২০২১ মেয়াদে আবারও দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। তবে বিশ্বব্যাংকের কালোতালিকাভুক্ত হওয়ায় ২০১৯ সালের আগস্টে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। নতুন ঠিকাদার নিয়োগ দিলেও সার্ভার ও ডাটাবেজ হস্তান্তরে গড়িমসি এবং আবেদন আটকে রাখার মতো সমস্যার পুনরাবৃত্তি ঘটেছে।

সর্বশেষ দায়িত্বে থাকা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সও চুক্তি শেষে ডাটাবেজ নিজেদের দখলে রেখে বিদায় নিয়েছে, ফলে লাইসেন্স জট আরও বেড়েছে।

বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামছুল হক মনে করেন, বিআরটিএর অপেশাদার আচরণই এই দীর্ঘস্থায়ী সংকটের মূল কারণ। তার মতে, “দায়িত্বশীলরা সুবিধা ভোগ করেন, কিন্তু কোনো জবাবদিহি নেই। ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি সরবরাহের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়নিষ্ঠ হওয়া প্রয়োজন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০