প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৫ অগাস্ট ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডলারের দরপতনে সামান্য বেড়েছে স্বর্ণের দাম, তবে সাপ্তাহিক হিসাবে পতন

ডলারের দরপতনের প্রভাবে শুক্রবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে এর দর কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় ফেডারেল রিজার্ভের বড় ধরনের সুদ কমানোর সম্ভাবনা কমে গেছে। এর ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে কিছুটা চাপ তৈরি হতে পারে।

শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩,৩৪৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৩৯৪.৩০ ডলার।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, জুলাইয়ে পিপিআই বেড়েছে বার্ষিক ভিত্তিতে ৩.৩ শতাংশ, যা পূর্বাভাসকৃত ২.৫ শতাংশের চেয়ে বেশি। সাপ্তাহিক বেকারভাতা আবেদনও প্রত্যাশার চেয়ে কম ছিল। যদিও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু উচ্চ পিপিআই ডেটা ফেডের সুদ কমানোর গতি শ্লথ করতে পারে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, পাইকারি দামের ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে এবং তা সিপিআইতে প্রভাব ফেলে, তবে সুদ কমানোর প্রত্যাশা আরও হ্রাস পেতে পারে, যা স্বর্ণের জন্য নেতিবাচক হবে।

ডলার সূচক ০.২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।

অন্যান্য ধাতুর মধ্যে শুক্রবার স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৮.০৫ ডলার হয়েছে। তবে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৩৫২.৯৯ ডলার এবং প্যালাডিয়াম ০.২ শতাংশ কমে ১,১৪৩.৩০ ডলারে নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০