প্রধান সংবাদ
Northmail24 Team
২০ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ৫ দিনে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

বাংলাদেশে মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

নিম্নচাপের অবস্থান

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ভারতের ছত্তিশগড় ও আশপাশ এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস

বুধবার (২০ আগস্ট): ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহীতে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (২২ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এদিন দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৩ আগস্ট): বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা ও খুলনায় অনেক জায়গায় এবং দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২৪ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যান্য বিভাগেও অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সার্বিক অবস্থা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষভাগে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০