
বৃহস্পতিবার ২১/০৮/২০২৫ খ্রি: নীলফামারী জেলার পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেলের নেতৃত্বে ডোমার থানার আভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে দুপুর অনুমানিক ১৩.৪০ সময় ডোমার পৌরসভার চিকনমাটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আশিকুর (৫৫) কে তার বসত বাড়ী থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য মূল্য ১,০০,০০০ টাকা। এ ঘটনায় ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২০ মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বরঃ ,১২ তারিখ: ২১ আগস্ট, ২০২৫ ইং।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।