প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৩ অগাস্ট ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে সবজির দাম বাড়ছে

ঢাকার পাইকারি বাজার কারওয়ান বাজারে সবজি ও খাদ্যপণ্য পরিবহনের পথে নানা নামে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, পথে আট জায়গায় বিভিন্ন নামে টাকা দিতে হয়। যদিও পরিমাণে এসব চাঁদা খুব বেশি নয়, তবে তারা দাম বৃদ্ধির অজুহাত হিসেবে বিষয়টি সামনে আনেন। বিশেষজ্ঞদের মতে, মূলত মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের কারসাজির কারণেই সবজির খুচরা ও পাইকারি দামের মধ্যে অনেক সময় ২০০ শতাংশ পর্যন্ত পার্থক্য দেখা দেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কারওয়ান বাজারে প্রবেশ করতে একটি ট্রাককে ঢাকা সিটি করপোরেশনকে ১০০ টাকা, পার্কিং খরচ হিসেবে ২০০ থেকে ৩০০ টাকা, বাজার খাজনা ৪০০ টাকা, দালালদের ১ হাজার টাকা, শ্রমিক সমিতিকে ১০০ থেকে ২০০ টাকা, মালিক সমিতিকে ৫০ টাকা, বাজার কমিটিকে ১৬০ টাকা এবং সুইপার চাঁদা হিসেবে আরও ২০০ টাকা গুনতে হয়। যদিও কিছু ক্ষেত্রে মালিক সমিতির চাঁদা নেওয়া হয় না।

এ ছাড়া আড়তদার, শ্রমিক ও ভ্যানচালকদের যোগসাজশে নানা অজুহাতে পাইকারদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সড়কে পুলিশের নিয়মিত চাঁদাবাজির সুস্পষ্ট প্রমাণ না পাওয়া গেলেও, কিছু অসাধু পুলিশ সদস্য মামলার ভয় দেখিয়ে বিচ্ছিন্নভাবে টাকা নেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও জানা যায়, দেশের প্রায় প্রতিটি জেলায় সবজি উৎপাদন হলেও আড়তের অভাবে কৃষক ও ফড়িয়াদের অন্য জেলায় গিয়ে সবজি বিক্রি করতে হয়। এতে তাদের পরিবহন খরচ বাড়ে, যা সবজির দামে প্রভাব ফেলে।

গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে সড়কে মামলার নামে হয়রানি বা সাধারণ যানবাহন থামিয়ে টাকা নেওয়ার প্রবণতা অনেক কমে গেছে।

সুপারিশ

প্রতিবেদনে তিনটি প্রস্তাবনা দেওয়া হয়েছে—
১. সড়কে চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে।
২. কারওয়ান বাজারসহ রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ম রোধে মনিটরিং বাড়াতে হবে।
৩. বেশি উৎপাদনশীল জেলাগুলোতে আড়ত স্থাপন করে সরবরাহ ব্যবস্থায় হাতবদল কমাতে হবে, যাতে ভোক্তাদের জন্য যৌক্তিক দামে সবজি নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০