প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
২৩ অগাস্ট ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার, বহিস্কৃত ইসলামি আন্দোলনের সেক্রেটারী

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে অন্যের ব্যাংক একাউন্ট ব্যবহার করে বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগে বহিস্কৃত ইসলামী আন্দোলনের সাবেক সেক্রেটারী মোঃ মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইসলামী আন্দোলনের ওই নেতা ফারইষ্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানির ফিল্ড কর্মী। কৌশলে তার মা ও পরিবারের সদস্যদের নামে ডাচ্-বাংলা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খুলে নেন। এরপর তাদের অজ্ঞাতসারে ডেবিট কার্ড নিজের কাছে রেখে দীর্ঘদিন ধরে লেনদেন চালিয়ে আসেন।

এভাবে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৪২ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়। পুরো প্রক্রিয়াটি ভুক্তভোগীদের অজান্তে সম্পন্ন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী বিষয়টি টের পাওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে প্রতারণার প্রমাণ হাতে পান। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে মাজহারুল ইসলামকে গতকাল গ্রেফতার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী মামলা হয়েছে,আজ বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মামলার তদন্ত চলছে এবং প্রতারণায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০