প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
৩০ অগাস্ট ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়নের জামায়াত অফিস প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সৈয়দপুর-কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কার্যকরী পরিষদ ও কর্মপরিষদ সদস্য মো: আব্দুল কাদের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মো: আব্দুর রশিদ শাহ ও উপজেলা সেক্রেটারী মো: ফেরদৌস আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও কিশোরগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শিব্বির আহমেদ।

বক্তারা বলেন, ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মী সমাবেশে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০