প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, আবুল হাশেম
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলন, রক্তক্ষয়ী সংঘর্ষে: নিহত ১, আহত অন্তত ২০

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিক আন্দোলন চরম আকার ধারণ করেছে। অবৈধ ছাঁটাই, বেতন বকেয়া, নামাজের সময় না দেওয়া এবং ১৮ দফা দাবিতে আন্দোলনে নামা এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ ০২সেপ্টেম্বর ২৫ ইং(মঙ্গলবার) সকালে রূপ নেয় সহিংসতায়। এতে এক শ্রমিক নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তেজিত শ্রমিকরা নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

শ্রমিকরা জানান, গত শনিবার থেকে তারা ১৮ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যে শ্রমিক ছাঁটাই বন্ধ, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও কাজের পরিবেশ উন্নয়নের দাবি ছিল প্রধান। কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি মেনে না নিয়ে উল্টো অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিক্ষোভে নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হলে এক পর্যায়ে লাঠিচার্জ, টিয়ারগ্যাস এবং গুলি চালানো হয়।

এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইকু প্যাকেজিং কোম্পানির শ্রমিক হাবিব হোসেন (২০)। আহত হন এভারগ্রীন ফ্যাক্টরির অন্তত ২০ জন শ্রমিক। নিহত হাবিব নীলফামারী সদরের সংগলশী কাজিপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নিহতের বাবা দুলাল হোসেন অভিযোগ করে বলেন,
“আমার ছেলে আন্দোলনে ছিল না। সে ইকু প্যাকিং কোম্পানিতে চাকরি করে। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর বিচার চাই।”

হাসপাতালের সামনে নিহতের বোন কান্নায় ভেঙে পড়েন। তিনি বারবার বলতে থাকেন—
“ভাইরে, তুই তো সকালে বাড়ি আসার কথা ছিল, তোর এমন হলো কেনো? এখন আমি কাকে ভাই বলে ডাকবো।”

অন্যদিকে আন্দোলনরত শ্রমিকরা কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনের পরও কর্তৃপক্ষ আলোচনা না করে উল্টো কারখানা বন্ধ করে দিয়েছে। এক শ্রমিক বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। তারা আমাদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস আর গুলি চালিয়েছে। এমনকি ডিউটি শেষে বাড়ি ফেরার পথে একজন শ্রমিককেও হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।”

নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারহান তানভীর ইসলাম জানান, “সকালে ছয়জন শ্রমিককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকিদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০