প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে গরিব-প্রতিবন্ধীরা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডে টিসিবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গরিব, দিনমজুর, বিধবা ও প্রতিবন্ধীরা।

ট্রাক দুর্ঘটনায় একটি পা হারানো মাসদার আলী (৫০) বাজারে ঝাড়ু দিয়ে সংসার চালান। মাস শেষে পান মাত্র সাড়ে চার হাজার টাকা। আগে টিসিবি কার্ড থাকায় ন্যায্যমূল্যে কিছু খাদ্যসামগ্রী কিনতে পারতেন, কিন্তু প্রায় ৯ মাস আগে কার্ড জমা দেওয়ার পর থেকে তিনি আর কোনো সুবিধা পাচ্ছেন না। নতুন তালিকায় তার নাম রাখা হয়নি।

মাসদারের মতো একই পরিস্থিতিতে রয়েছেন বৃদ্ধ রংমিস্ত্রি আজাদ আলী (৬০) ও বিধবা নিলুফা বিবি (৬৫)। তাদের অভিযোগ, প্রকৃত দুস্থ ও যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ করা হয়েছে। অনেক সচ্ছল মানুষও তালিকায় জায়গা পেয়েছেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন জানান, নতুন তালিকা স্বজনপ্রীতি ও অনিয়মে ভরা। প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসক ও সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে কার্ড বিতরণ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে টিসিবি কার্ডের নতুন তালিকা করা হয়। এজন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। তবে তালিকা প্রণয়ন ও বিতরণে দলীয় দ্বন্দ্ব ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

কমিটির সদস্যরা একে অপরের ওপর দায় চাপালেও সিটি করপোরেশন বলছে, অভিযোগ তদন্তের পর প্রকৃত গরিবদের কার্ড নিশ্চিত করা হবে। রাসিকের ওয়ার্ড কার্যালয়ের সচিব শামসুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আপাতত কার্ড বিতরণ বন্ধ রাখা হয়েছে। আমরা চাই যোগ্য দুস্থরাই সুবিধা পাক।”

এদিকে কার্ড না পাওয়ায় হতাশ সাধারণ মানুষ বলছেন, রাজনীতি ও অনিয়মের বলি হয়ে তাদের পেটে টান পড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০