দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট স্বর্ণ: ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,২১,১৬৬ টাকা
বাজুস জানায়, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
এর আগে ঘোষিত দাম
এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।