প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের চারালকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবেড় এলাকায় চারালকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সিদ্দিক ইসলামের বিরুদ্ধে। তিনি নিতাই পঞ্চায়েতপাড়ার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক ইসলাম প্রতিদিন প্রায় ৫-৬টি মাহিন্দ্রা ট্রাক ব্যবহার করে নদী থেকে বালু তুলছেন। এসব বালু বিক্রি করে ইতিমধ্যে তিনি প্রায় ২-৩ কোটি টাকার ব্যবসা করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নিয়মিতভাবেই নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।

এতে একদিকে সরকারের রাজস্বের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে চারালকাটা নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পড়ছে। নদীর দুই পাড়ে দেখা দিচ্ছে ভয়াবহ ভাঙন, আর পার্শ্ববর্তী কৃষিজমিও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে অবৈধ বালু ব্যবসা চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে একাধিক অভিযানে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। নতুন করে অভিযোগ পাওয়া গেছে, খুব দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০