
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বিজয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি।
উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বাসেত সভাপতিত্বতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. বেলাল হোসাইন, সোনাহার ইউপি চেয়ারম্যান ও সোনাহার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. মশিউর রহমানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন জরুরি। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
জামায়াতের ৫ দফা দাবি গুলো হলো-
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, ২. নির্বাচনে পিআর পদ্ধতি চালু, ৩. জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ৪. বিশিষ্ট ব্যক্তিত্ব হত্যা ও গণহত্যার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, ৫. এরশাদপন্থী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
পরে সমাবেশ শেষে একটি র্যালি বিজয় চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।