প্রধান সংবাদ
Northmail24 Team
১ অক্টোবর ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে অবৈধ টেপাই জাল উদ্ধার ও ধ্বংস

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
দেশীয় স্বাদুপানির মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে ব্যবহৃত ক্ষতিকর টেপাই জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।

গতকাল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ও নিতাই ইউনিয়নের বিভিন্ন বিলাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ২০টিরও বেশি দেশীয় মাছ ধ্বংসকারী টেপাই জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। উদ্ধারকৃত এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টেপাই জালকে অত্যন্ত ক্ষতিকর উল্লেখ করে উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের জালে বড় মাছের পাশাপাশি পোনা ও ডিমসহ সব ধরনের দেশীয় মাছ নির্বিচারে ধ্বংস হয়। ফলে স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে।

অভিযানে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, অবৈধ টেপাই জালের কারণে দেশীয় মাছের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। প্রশাসনের এ ধরনের কার্যক্রম এলাকায় ব্যাপক স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করেছে। তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। একইসঙ্গে আইন অমান্য করে অবৈধভাবে টেপাই জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০