প্রধান সংবাদ
Northmail24 Team
২ অক্টোবর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

দেশের আটটি জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সর্বশেষ ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে জানানো হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০