প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ অক্টোবর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ওপর হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি –
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির আয়োজনে দেবীগঞ্জ বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

দেবীগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— পঞ্চগড় জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক নূরে আলম প্রধান টুটুল, শিক্ষক কর্মচারী ঐক্য জোট দেবীগঞ্জ শাখার উপদেষ্টা শ্রী নবীন চন্দ্র রায়, টি,জেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলাকুল ইসলাম ও মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পরিমল চন্দ্র রায় সহ অনেকেই।

বক্তারা বলেন, “আমরা শিক্ষক—আমরা জাতি গঠনের কারিগর। অথচ ন্যায্য দাবির আন্দোলনে আমাদের ওপর হামলা ও গ্রেপ্তার করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তাঁরা আরও বলেন, “এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং এটি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করার অংশ। সরকার অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিলে বর্তমান অচলাবস্থার সমাধান হবে।”

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আটক শিক্ষক–কর্মচারীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০