প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ অক্টোবর ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পে সহিংসতার পুনরাবৃত্তি, আতঙ্কে সাধারণ বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক:নীরা :
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সহিংসতা ও মাদক কারবার চলে আসছে। মাঝেমধ্যে পুলিশের অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যেই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়।

ক্যাম্পের এক নারী বাসিন্দা বলেন, “সবাই তো মাদক কারবারি নয়। আমরা সাধারণ মানুষ ভয় নিয়ে থাকি। জানি না কখন আবার ককটেল বিস্ফোরণ হবে। শব্দ শুনলেই শিশুরা কাঁপতে থাকে, কিন্তু আমাদের কিছু করার নেই।”

অপরাধ বিশ্লেষকদের মতে, প্রশাসনের দৃঢ় পদক্ষেপ ও সদিচ্ছা থাকলে জেনেভা ক্যাম্পের অপরাধচক্র ভাঙা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “জেনেভা ক্যাম্প থেকে মাদক ও অস্ত্রের সাম্রাজ্য ধ্বংস করা অসম্ভব নয়। তবে লোক দেখানো অভিযান নয়, প্রয়োজন টেকসই ও পরিকল্পিত উদ্যোগ। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”

পুলিশ জানিয়েছে, ক্যাম্পে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, “সাম্প্রতিক ককটেল বিস্ফোরণে নিহত জাহিদের ঘটনায় তার বোন মদিনা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে অবশেষে এই সহিংসতার চক্র থেকে মুক্তি পাবে জেনেভা ক্যাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০