প্রধান সংবাদ
Northmail24 Team
৯ নভেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

থাইরয়েড থাকলে কি বাঁধাকপি-ফুলকপি খাওয়া ক্ষতিকর? বিশেষজ্ঞের পরামর্শে জানুন সত্যি কথা

নিজস্ব প্রতিবেদক, নীরা :

বর্তমানে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গলার সামনের দিকে থাকা ছোট্ট থাইরয়েড গ্রন্থিটি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকেন্দ্র। এটি এমন সব হরমোন তৈরি করে, যা শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত।

ফলে এই গ্রন্থির কার্যকারিতায় সমস্যা দেখা দিলে ক্লান্তি, ওজন বৃদ্ধি বা হ্রাস, ঘুমের সমস্যা এমনকি মানসিক অস্থিরতাও দেখা দিতে পারে।

বাঁধাকপি ও ফুলকপি নিয়ে প্রচলিত ধারণা

অনেকে মনে করেন, থাইরয়েড থাকলে বাঁধাকপি ও ফুলকপি খাওয়া একেবারেই নিষিদ্ধ। কিন্তু আসলে তা পুরোপুরি সত্য নয়। ভারতীয় পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায়ের মতে, এই সবজিগুলো ক্রুসিফেরাস পরিবারের অন্তর্ভুক্ত, যেখানে ‘গোয়িট্রোজেনিক’ নামের একটি যৌগ থাকে।

এই উপাদান শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে থাইরয়েড হরমোনের ভারসাম্যে সামান্য প্রভাব ফেলতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানান, অল্প পরিমাণে বা সেদ্ধ করে খেলে এসব সবজি কোনো ক্ষতি করে না।

সেদ্ধ করার ফলে গোয়িট্রোজেনিক উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই মাঝেমধ্যে পরিমিত পরিমাণে বাঁধাকপি বা ফুলকপি খাওয়া নিরাপদ এবং পুষ্টিকর।

সোয়াবিন ও বিনস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

রাখির পরামর্শ অনুযায়ী, থাইরয়েড রোগীদের সোয়াবিন ও কিছু বিনস জাতীয় খাবার সীমিত পরিমাণে খাওয়া উচিত। কারণ এসব খাবারে গোয়িট্রোজেনিক উপাদানের পরিমাণ তুলনামূলক বেশি।

তবে সোয়া চাঙ্কস তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এটি প্রক্রিয়াজাত করার সময় ক্ষতিকর উপাদান অনেকটাই কমে যায়।

থাইরয়েডে খাদ্যাভ্যাস কেমন হবে

পুষ্টিবিদের মতে, থাইরয়েডের জন্য আলাদা কোনো কঠোর খাদ্যনিয়ম নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের হরমোনের অবস্থা বুঝে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা।

হাইপোথাইরয়েডিজমে (হরমোন কম হলে): কম কার্বোহাইড্রেট ও নিয়ন্ত্রিত ক্যালরিযুক্ত খাবার উপকারী।

হাইপারথাইরয়েডিজমে (হরমোন বেশি হলে): ব্যালেন্সড ডায়েটের সঙ্গে নিয়মিত শরীরচর্চা জরুরি।

বাঁধাকপি ও ফুলকপি থাইরয়েডের জন্য একেবারে ‘নিষিদ্ধ’ নয়। বরং সেদ্ধ করে, পরিমাণমতো খেলে এগুলো শরীরের জন্য উপকারী। তবে যেকোনো খাদ্যাভ্যাস ঠিক রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০