প্রধান সংবাদ
Northmail24 Team
১১ নভেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভিসা প্রতারণা, চেক জালিয়াতি ও ইফতার মাহফিল ভাংচুর মামলায় গ্রেফতার ৫

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণা, চেক জালিয়াতি ও বিএনপির ইফতার মাহফিল ভাংচুর মামলার আসামি হিসেবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিভিন্ন মামলার আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন—
ভিসা প্রতারণা মামলার আসামি পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়ার মো. মালেক ইসলামের ছেলে মো. বেনজির ইসলাম (২৬);
চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মাগুরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও মাগুরা জেলার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. এহছানুল হক (৫৫);
দক্ষিণ রনচন্ডি ইউনিয়নের মাহফুজার রহমানের ছেলে মো. মামুনুর রশিদ (৪০);
উত্তর ভড়ভিটা ইউনিয়নের মৃত কফিল উদ্দিনের ছেলে ও রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন এবং
নিতাই পানিয়ালপুকুর গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে মো. পেয়ারুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ নভেম্বর কিশোরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা (নম্বর-০৩/২৯৬, ধারা ১৮(১)/২১(২)/২২(১)/২৪(১)(ক)/২৭(১)) দায়ের করা হয়। এতে মো. বেনজির ইসলামকে ২ নম্বর আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

অপরদিকে, চলতি বছরের ২০ মার্চ দায়ের হওয়া মামলা নং ২৮ (ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩২৭ পেনাল কোডে) অনুযায়ী বিএনপির ইফতার মাহফিল ভাংচুরের ঘটনায় রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন ও মো. পেয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া, চেক প্রতারণা মামলায় মো. মামুনুর রশিদ ও মো. এহছানুল হককে সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

ওসি আশরাফুল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় এসব অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০