প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলুর দাম কম থাকলেও ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

আবুল হাসেম,
নীলফামারী।

নীলফামারীর জলঢাকায় আলুর দাম কম থাকলেও আগাম জাতের আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তারা নাওয়া-খাওয়া ছেড়ে কায়িক শ্রম দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। গেলবার আলুতে লোকসান গুনলেও এবার তা পুষিয়ে নিতে তারা কোমর বেঁধে মাঠে পড়েছেন।
কৃষি বিভাগ জানিয়েছে এবার উপজেলার উঁচু জমিতে প্রায় ৪২০ হেক্টর জমিতে গ্রানুলা, সেভেন সহ বিভিন্ন জাতের আগাম আলুর চাষ হয়েছে। অন্যদিকে দুটি হিমাগারে এখনো প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে। বাজারে বর্তমান আলু ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একমাস পরেই উঠবে আগাম আলু। তাই দাম নিয়ে অনেকটাই সংশয় রয়েছে।
উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কৃষক আবুল হোসেন জানান, “এবার পাঁচ বিঘা জমিতে সেভেন জাতের আলু লাগিয়েছি। গতবার দাম কমের কারণে আলুতে লোকসান হয়েছে। এবার দেখি আল্লাহ্ ভাগ্যে কী রেখেছেন”
খুটামারা ইউনিয়নের কৃষক মাহাতাব আলী বলেন, “হাইব্রিড চায়না ধান কেটে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আলু লাগানো হয়েছে। আশা করি নভেম্বরের পনের দিনের মধ্যে আলু তুলতে পারব। এসব আলু ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি। কিন্তু এবার পুরোনো আলু অনেক রয়েছে। দাম যে কেমন হয় সেটাই ভাবনার বিষয়”।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান বলেন, “এ অঞ্চলে আগাম আলু জনপ্রিয় একটি ফসল। এর ফলন কম হলেও এটি আবাদ করে কৃষকরা বেশ লাভবান হয়। কিন্তু এবার হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকায় দাম নিয়ে সংশয় রয়েছে। যেখানে পানি জমে না, এসব জায়গা হলো এই আলু চাষ করার উপযুক্ত জমি। ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় টানা শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আবারও সাফল্যের শীর্ষে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজয় দিবসকে ঘিরে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী পরিচ্ছন্নতা উদ্যোগ

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ।

শহিদ বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল।

আসন্ন আইপিএলে নিলামে ক্রিকেটাররা

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু।

১০

নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

১১

নীলফামারীতে জামায়াত- ইসলামীর দলীয় পোস্টার অপসারণ।

১২

জলঢাকায় বুড়ি তিস্তা খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

১৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক লাখ ছাড়াল

১৪

স্বপ্নে নবীজিকে (সা.) দেখার আমল নিয়ে আলেমদের ব্যাখ্যা

১৫

অস্ট্রেলিয়ার ঘোষণা: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তরুণদের নেতৃত্বে অলিভার পিক

১৬

দীর্ঘস্থায়ী চুলকানি শুধু অ্যালার্জি নয়, হতে পারে গুরুতর অসুখের সংকেত

১৭

মেসি-উন্মাদনায় ফেটে পড়ছে কলকাতা: ফুটবলের ‘ঈশ্বর’কে স্বাগত জানাতে প্রস্তুত সিটি অব জয়

১৮

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৪ ডিসেম্বর থেকে শুরু

১৯

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।

২০