প্রধান সংবাদ
Northmail24 Team
২৩ নভেম্বর ২০২৫, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী-৪ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ নীলফামারী

নীলফামারী-৪ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার (ভজে)–এর পুত্র রিয়ান আরফান সরকার রানাকে বিএনপির প্রার্থী ঘোষণা করার দাবিতে এই মিছিল বের করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পুনরায় পানি উন্নয়ন বোর্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা দাবী মোদের একটাই ‘রানা সরকারের মনোনয়ন চাই’, ‘জনগণের প্রার্থী রানা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। দলটি প্রাথমিকভাবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে মনোনয়ন দিলেও এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

তাদের দাবি—প্রয়াত জনপ্রিয় সংসদ সদস্য আমজাদ হোসেন সরকারের অবদান, আর তার ছেলে রিয়ান আরফান সরকার রানার সাংগঠনিক দক্ষতা, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে তিনিই এ আসনে সবচেয়ে যোগ্য প্রার্থী।

নেতাকর্মীরা আরও জানান, “আমজাদ হোসেন সরকার এলাকার মানুষের জন্য যা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা হিসেবে আমরা তার ছেলেকেই এমপি হিসেবে দেখতে চাই।”

কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে প্রায় হাজারো নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে,
স্থানীয় রাজনীতিতে এ দাবিকে ঘিরে উত্তাপ বেড়েই চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০