প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ নভেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় মাসেও সংস্কার হয়নি ভেঙে যাওয়া ব্রিজ : চরম দুর্ভোগে দশ গ্রামের মানুষ।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর ওপরে নির্মিত কাঠের ব্রিজটি গত ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ৬ মাস ধরে একটি কাঠের ব্রিজ ভেঙে পড়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানায়, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজটি নির্মান করা হয়। বছরখানেক পরে পানির স্রোতের কারনে ভেঙে গেলে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ও চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি পূনরায় মেরামত করা হয়। কিন্তু এবছরে পানির চাপে ব্রিজের এক অংশে ভেঙে পড়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় আশেপাশের এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বাহাগিলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,
দীর্ঘ সময় ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এই ভাঙা ব্রিজটি বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতকে কঠিন করে তুলেছে। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা ভাঙা কাঠের ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।
বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, আমি নিজ উদ্যোগে জনসাধারণের দুর্ভোগ কমাতে জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজ নির্মান করা হয়। কিন্তু পরিষদের কিছু সদস্যরা অসৎ উদ্দেশ্যে আমার প্রতি অনাস্থা এনে উন্নয়নের কাজ গুলোকে এতে দিনে টালবাহানা করে আসছেন। তবে আমি আমার নিজস্ব অর্থায়নে ব্রিজটি দু-এক এর মধ্যে মেরামত করে দিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০