নিজস্ব প্রতিবেদক, নীরা :
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতিতে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি ১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু–অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করে আরও উত্তরদিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থিত রয়েছে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস
সোমবার (১ নভেম্বর):
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২ নভেম্বর):
ভোরে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (৩ নভেম্বর):
সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর):
আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরপূর্বাঞ্চলে ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
শুক্রবার (৫ নভেম্বর):
একই ধরনের শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।