প্রধান সংবাদ
Northmail24 Team
৪ ডিসেম্বর ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে ফুসফুসের ক্যানসার: ভুল ধারণাই দেরিতে শনাক্ত হওয়ার বড় কারণ

নিজস্ব প্রতিবেদক, নীরা :

ফুসফুসের ক্যানসার এখন শুধু বাংলাদেশেই নয়, বরং দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলে দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসায় সাফল্যের হার অনেক বেশি। কিন্তু নানা ভুল ধারণার কারণে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই রোগ নির্ণয় বিলম্বিত হয়। তাই সচেতনতা ও সঠিক তথ্য জানা এখন সময়ের দাবি।

ধূমপায়ীদের রোগ—এ ধারণা ভুল

চিকিৎসকেরা জানান, ফুসফুসের ক্যানসারের বড় ঝুঁকি ধূমপান হলেও এটি একমাত্র কারণ নয়। গবেষণায় দেখা গেছে, মোট রোগীর প্রায় এক-পঞ্চমাংশ কখনো ধূমপান করেননি। বায়ুদূষণ, অ্যাসবেস্টস বা রাডন গ্যাসের সংস্পর্শ, পারিবারিক ইতিহাসসহ বিভিন্ন কারণ ধূমপানের মতোই ঝুঁকি তৈরি করতে পারে।

প্রাথমিক লক্ষণ খুবই নীরব

রোগের শুরুতে সাধারণত তেমন কোনো বিশেষ উপসর্গ দেখা যায় না। দীর্ঘদিনের কাশি, সামান্য শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্তিকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব দেন না। বিশেষজ্ঞরা বলেন, লো-ডোজ সিটি স্ক্যান প্রাথমিক পর্যায়েই টিউমার শনাক্ত করতে সক্ষম, যা রোগীর বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ায়।

কেবল সংক্রমণ নয়—দীর্ঘ কাশি হতে পারে সতর্ক সংকেত

অনেকেই দীর্ঘদিন কাশি থাকলে তা সংক্রমণ ধরে নেন। কিন্তু কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে, ওজন কমে গেলে বা রক্ত দেখা দিলে অবশ্যই পরীক্ষা করা প্রয়োজন। সাধারণ এক্স-রে অনেক সময় টিউমার দেখাতে পারে না, তাই প্রয়োজন হতে পারে সিটি স্ক্যান বা ব্রঙ্কোস্কপি।

চিকিৎসা এখন আরও আধুনিক ও কার্যকর

ফুসফুসের ক্যানসারের চিকিৎসা নিয়ে পুরোনো ধারণাও পরিবর্তন হয়েছে। বর্তমানে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক তথ্য অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা নির্ধারণ করে। পাশাপাশি রোবটিক সার্জারি ও মিনিমালি ইনভেসিভ পদ্ধতি রোগীর পুনরুদ্ধারকে দ্রুত এবং নিরাপদ করে তুলছে।

শুধু বয়স্কদের রোগ নয়

বয়স বাড়লে ঝুঁকি বাড়ে ঠিকই, কিন্তু তরুণরাও এই রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। বায়ুদূষণ, রাসায়নিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস—এগুলো তরুণদের মধ্যেও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই বয়স নির্বিশেষে ঝুঁকিতে থাকলে নিয়মিত স্ক্রিনিং জরুরি।

চিকিৎসকেরা জানান, ফুসফুসের ক্যানসার যত আগেই শনাক্ত করা যায়, চিকিৎসার ফল তত ভালো হয়। তাই কাশি, শ্বাসকষ্ট বা অকারণে দুর্বলতা—এ ধরনের উপসর্গকে অবহেলা না করে সময়মতো পরীক্ষা করানোই নিরাপদ। ধূমপান, দূষণ বা বংশগত কারণ—যে কারণেই হোক, সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০