প্রধান সংবাদ
Northmail24 Team
৪ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতার্ত অসহায়দের পাশে নীলফামারীর জেলা প্রশাসক

আবুল হাসেম,
জেলা প্রতিনিধি নীলফামারীর

তীব্র শীতে বিপর্যস্ত নীলফামারীর অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় গিয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রোববার রাতে নীলফামারী শহরের ডাকবাংলো কবরস্থান এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ৫০টি, আল মদিনা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ৫০টি এবং দারুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানায় আরও ৫০টি কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। একই রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও পথচারী অসহায় মানুষদের মাঝেও অতিরিক্ত ২০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক বলেন,
“শীতের এই কঠিন সময়ে একটি কম্বল শুধু শীত নিবারণের উপকরণ নয়, এটি অসহায় মানুষের জন্য একটু উষ্ণতা ও নিরাপত্তার বার্তা। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শীতের প্রকোপ চলাকালে জেলার বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়ভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা বলেন, গভীর রাতে নিজে উপস্থিত হয়ে এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ জেলা প্রশাসকের মানবিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত।

মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের এই দৃষ্টান্ত নীলফামারীতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০