প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, : নীরা
৬ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে নতুন চমক: বিসিসিআইয়ের সিদ্ধান্তে অন্ধকারে কর্মকর্তারাই

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হয়েছিল। তবে বিস্ময়ের বিষয় হলো—এই সিদ্ধান্ত সম্পর্কে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত অনেক শীর্ষ কর্মকর্তাই আগে থেকে কিছু জানতেন না। এমনকি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা পরামর্শ সভাও হয়নি বলে দাবি করা হয়েছে।
আইপিএল সংশ্লিষ্ট এক বোর্ড কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান,
“আমরাও বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পারি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি মতামতও চাওয়া হয়নি।”
প্রতিবেদন অনুযায়ী, ‘উচ্চপর্যায়ের সিদ্ধান্ত’ ছিল চূড়ান্ত ও অনড়। কেবল বোর্ডকে জানিয়ে দেওয়া হয় যে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হবে।
এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে বাংলাদেশেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিসিসিআইয়ের ঘোষণার পর বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সব টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সংক্রান্ত অনুষ্ঠান ও ম্যাচ সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মুস্তাফিজ ইস্যুকে ঘিরে এই ঘটনাপ্রবাহ আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০