প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ জানুয়ারী ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

মোঃ আবুল হাসেম, জেলা প্রতিনিধি নীলফামারী

নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার বন্ধের জোরালো দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখা।

রোববার (২৫ জানুয়ারি) সংগঠনটির জেলা শাখার নেতৃত্ববৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিশু নীতি–২০১১ ও শিশু আইন–২০১৩ অনুযায়ী শিশুদের নির্বাচনী বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বাস্তবে শিশুদের দিয়ে মিছিল, পোস্টার বহন, স্লোগানসহ নানা কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এর ফলে শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়।

এ সময় মাহমুদ হাচান বলেন, “শিশুদের হাতে বই থাকার কথা, ব্যানার নয়। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধীই নয়, এটি একটি নীরব নির্যাতন। আমরা এমন নির্বাচন চাই, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাবে।”

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের সুরক্ষা ও আইন বাস্তবায়নে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব, মানবিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই সচেতনতামূলক আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০