প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ মার্চ ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নিজস্ব প্রতিবেদক, রকি

নীলফামারীতে জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং পেট্রোলপাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় এবং এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরসাইকেল চালকদের মব জাস্টিস বা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করে।

অভিযানকালে খোলাবাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে কয়েকজন বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।

এছাড়া পেট্রোলপাম্প মালিকদের গৃহীত তেলের ভাউচার সংরক্ষণ এবং বিক্রিত তেলের ক্রেতাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বোতল বা অন্য কোনো পাত্রে অবৈধভাবে তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, নীলফামারী থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০