গত ২৯ মার্চ ২০২৬ ইং রবিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে '‘ ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, বালু মহলের দূর্নীতিবাজ নামে বেনামে ভুয়া লিজ এর কাগজ দেখিয়ে সরকারি সম্পত্তি দখল। আনিছুর ও সুদের টাকা ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের অভিযোগ উঠেছে আমার ভাই ও বোনের বিরুদ্ধে’ সংবাদটি আমার দৃষ্টিগোচার হয়েছে। সংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদ প্রকাশ করিয়াছেন যাহা অদ্য সত্য নয়। তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রকৃত ঘটনা হলো, আমার ভাই আনিছুর রহমানে তিন থানার মোড়ে মা জোবেদা বাস কাউন্টার আছে। বাস কাউন্টারের সামনে বিভিন্ন সময় ছাগল আসে ও শুয়ে থাকে। গত ২৭/০৩/২৬ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় আমার বড় ভাই আনিছুর রহমান বাস কাউন্টারের সামনে মোঃ রায়হান কে দেখা পেয়ে তাকে বলে তার ছাগল গুলো বাড়িতে বেঁধে রাখার অনুরোধ করে। ছাগল বাড়িতে বেধে রাখার কথা নিয়ে তর্কবির্তক শুরু হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রায়হান তারা দলবল নিয়ে আমার ভাই-ভাবিকে মারধর করে গুরতর জখম করে ফেলে। ৯৯৯ ফোন করে পুলিশ এসে তাদের উদ্ধার করে। তারপর আমার ভাইকে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করাই। এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে নীলফামারী সদর থানায় একটি এজাহার দায়ের করি। আমার ভাই আনিছুর ও বোন মুন্নু বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ করছি।
আলমগীর হোসেন
কচুকাটা ইউনিয়ন,
নীলফামারী সদর।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।