
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-বাপ্পী
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুক কুমার বসাক এ দণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, একই দিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে গতকাল রবিবার পৌর শহরের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযানে তরুণ সমাজের তৎপরতায় তিনজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটকৃতরা হলেন জুয়েল ইসলাম, রুবেল ইসলাম ও শাহেদ ইসলাম। এদের মধ্যে জুয়েল ইসলামের কাছ থেকে ১৭ পিস উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, গত ৩ দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
০১৯০৬৩৩৬৬২০
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।