
তুহিনুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ শে মে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা ৩ দিনব্যাপী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। জনগণকে ভূমি সংক্রান্ত সেবায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এসয়ম সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পৌরসভা ও উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষকগনসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম।
সভায় বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ভূমি জটিলতা নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করেন। এসময় সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।