
মোঃ তুহিনুর রহমান
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
জানা গেছে, অদ্য ১৯/০৫/২০২৬ইং তারিখে
গোলমুন্ডা ইউনিয়নের উপকারভোগী পরিবারদের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে । চাল বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,মোঃ হামিদুর রহমান, ইউপি হিসাব সহকারী মোঃ বায়জিদ ইসলাম ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।