
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
"মাদককে না বলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে মুখোমুখি করছে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ও মাগুড়া ফুটবল একাডেমি।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
খেলাটি শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, কৃষি অফিসার লোকমান আলম, সমাজসেবা অফিসার জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মো: আখতারুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ প্রমুখ।
বক্তারা জানান, খেলাটি উপভোগ করতে উপজেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।