প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ জুলাই ২০২৬, ৩:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগলটারি এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে কচুকাটা বাজার এলাকার রশিদুলের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করায় একদিকে ফসলি জমির উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এলাকার গ্রামীণ সড়কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টরের মাধ্যমে কৃষিজমির মাটি বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। প্রতি ট্রাক্টর মাটি ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলেও তারা দাবি করেন। ভারী যানবাহনের চলাচলের কারণে দিগলটারি এলাকার গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা।

অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অভিযুক্ত রশিদুল অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। তাঁদের দাবি, বক্তব্য নিতে গেলে রশিদুল বিভিন্ন আইনের ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ বিষয়ে অভিযুক্ত রশিদুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০