প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ জুলাই ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

‎সোমবার (১৩ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল চন্দ্র রায় ওই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং সেবার ব্যবসা করতেন।

‎পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে বিপুল ঘর থেকে বের না হওয়ায় তাঁকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাঁরা দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎পরিবারের দাবি, বিপুলের সঙ্গে কারও কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল না। তবে গত কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চুপচাপ ও চিন্তিত থাকতেন। তাঁর স্ত্রী জানান, তিনি নিয়মিত দোকানে গেলেও সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন এবং রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না।

‎স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রতিবেশীর ভাষ্য, বিপুলের ব্যবসা ভালোই চলছিল। সেই আয়ের ওপর নির্ভর করেই স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার চালাতেন। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ব্যবসায় লোকসান বাড়তে থাকে এবং ধীরে ধীরে দেনার পরিমাণও বৃদ্ধি পায়। ধারণা করা হচ্ছে, সেই আর্থিক চাপ ও মানসিক অস্থিরতার কারণেই তিনি এ মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎বার্তা প্রেরক
‎নাহিদ সিদ্দিক বাপপী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎মোবাঃ ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০