প্রধান সংবাদ
Northmail24 Team
২৩ জুলাই ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ক্ষমতার অপব্যবহার করে বৈধ ওয়ারিশদের ওয়ারিশ সনদ না দিয়ে এক পালিত কন্যার নামে ওয়ারিশ সনদ ইস্যুর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটি দাখিল করেন ভুক্তভোগী চার বোনের পক্ষে আকলিমা ও রেখা খাতুন।

‎অভিযুক্ত চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, যিনি উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই সঙ্গে দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল ওহাব ২০২৩ সালের ২৯ জানুয়ারি এবং তার স্ত্রী হাজেরা বেগম একই বছরের ২৪ মার্চ মারা যান। তাদের মৃত্যুর পর বৈধ ও আইনানুগ ওয়ারিশ হিসেবে রয়েছেন চার কন্যা—মিনা, আকলিমা, রেখা খাতুন ও নাজমা আক্তার।

‎ভুক্তভোগীদের দাবি, প্রায় তিন মাস আগে তারা ওয়ারিশ সনদের জন্য দেবীডুবা ইউনিয়ন পরিষদে আবেদন করেন। কিন্তু চেয়ারম্যান কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাদের ওয়ারিশ সনদ প্রদান না করে দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি করে আসছেন।

‎লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় আব্দুল ওহাব ও হাজেরা বেগমের পালিত কন্যা খাদিজা বেগমকে তাদের প্রকৃত কন্যা ও আইনগত ওয়ারিশ হিসেবে উল্লেখ করে একটি ওয়ারিশ সনদ প্রদান করেন।

‎অভিযোগকারীদের ভাষ্য, বাংলাদেশের প্রচলিত আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী পালিত সন্তান পালিত পিতামাতার সম্পত্তির আইনগত ওয়ারিশ নন। এছাড়া ২০২৩ সালের ২৪ মার্চ মারা যাওয়া হাজেরা বেগমকে ওই ওয়ারিশ সনদে জীবিত দেখিয়ে ওয়ারিশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০